Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ভ্যানচালক হত্যা রহস্য উন্মোচন: মূলহোতা-সহযোগী গ্রেফতার, ভ্যান উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি 
আগস্ট ১৪, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের রাজৈরে ব্যাটারিচালিত ভ্যানচালক আকাশ আকন (১৮) হ-ত্যাকান্ডের ঘটনায় জড়িত মূলহোতা দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার রাতে রাজৈরের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হায়দার শেখ (৪০) রাজৈরের নয়কান্দি গ্রামের বারেক শেখের ছেলে ও আবু বক্কার কাজী (২৮) একই উপজেলার সুন্দিকুড়ি গ্রামের কামরুল কাজীর ছেলে।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ৩০ জুলাই সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা আমজাদ আকনের ছেলে আকাশ আকন।

 

পরদিন ৩১ জুলাই সকালে রাজৈরের নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তা প্রথমে হায়দার শেখকে গ্রেফতার করে পুলিশ এবং তার দেয়া তথ্য মতে পরে গ্রেফতার করা হয় আবু বক্কার কাজী নামে হায়দারের সহযোগীকে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার দুইজনকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।