Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মুক্তিযোদ্ধা সংসদের নতুন পথচলা: ফরহাদ আহবায়ক, আতিয়ার সদস্য সচিব

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
আগস্ট ১৪, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক কমিটি
গঠিত হয়েছে। এতে এফ,এম ফরহাদ হোসেনকে আহবায়ক, মোঃ আবু
তালেব শেখকে যুগ্ম-আহবায়ক ও মোঃ আতিয়ার রহমান গাজীকে সদস্য
সচিব করে ৭ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা কমান্ডের এ আহবায়ক
কমিটি গঠন করা হয়।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের
আহবায়ক এম ডি আকবর আজাদ, যুগ্ম-আহবায়ক এম আফজাল হুসাইন
ও সদস্য সচিব মোঃ একরামুল কবীর স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে এ তথ্য
নিশ্চিত হওয়া গেছে।

 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন গাজী নুর মোহাম্মদ, আকরাম
হোসেন, মোঃ এজাহার উদ্দিন ও শাজা মিয়া শেখ।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের
আহবায়ক এম ডি আকবর আজাদ মুঠোফোনে বলেন, ‘দীর্ঘ ১৭টি
বছর বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমতা কুক্ষিগত ছিল। সেই ক্ষমতা পুনরুদ্ধার
হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশক্রমে নবগঠিত জেলা
ইউনিটকে সাথে নিয়ে এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া
হয়েছে। আশাকরি নেতৃবৃন্দ আগামীতে সুন্দর একটি নির্বাচিত
কমিটি উপহার দিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।