Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে পুলিশের ঝটিকা পদক্ষেপে মব থ্রাসের হাত থেকে মুক্ত এক যুবক

উজিরপুর প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরে পুলিশের দ্রুত পদক্ষেপে মব থ্রাস থেকে রক্ষা পেয়েছেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ধামুরা এলাকায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম স্থানীয় ভাষাই সরদারের পুত্র এবং বিএনপি নেতা ধামুরা গ্রামের মাছুম হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে জড়িত। সেদিন থানার সামনে একটি সালিশ বৈঠকে উপস্থিত থাকাকালে প্রতিপক্ষ মাছুম হাওলাদার ও তার লোকজন তাকে জোরপূর্বক থানায় সোপর্দ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে যে তিনি নাকি একটি বিস্ফোরক মামলার আসামি।

 

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি উজিরপুরের সানারবাংলা এলাকায় কথিত বোমা বিস্ফোরণের ঘটনায় চার দিন পর ২২ ফেব্রুয়ারি স্থানীয় বিএনপি নেতা সবুজ হাওলাদার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষ বিএনপি নেতা, সাংবাদিকসহ অনেকে আসামি হন। পরে মামলার বাদী ও এক সাংবাদিকের ফোনালাপ ফাঁস হলে স্থানীয়ভাবে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সাংবাদিকরা এ মামলাকে মিথ্যা বলে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

 

সেই ঘটনায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করে লিখিত প্রতিবেদনে জানায়, ঘটনাস্থল থেকে কোনো বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি।

 

এদিকে, বুধবার শহিদুল ইসলামকে থানায় আনার পর উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ও সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো. ইকরামুল আহাদ দ্রুত তদন্ত করে দেখেন, তিনি নির্দোষ এবং ঘটনাটি মব থ্রাসের চেষ্টা। পরে মুচলেকা নিয়ে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদ বলেন, “আমরা নিরপরাধ মানুষকে হয়রানি করার পক্ষে নই। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।