Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালা খলিষখালীতে বিএনপি’র ওয়ার্ড সম্মেলন: ভোটের প্রস্তুতি ও ঘরোয়া সংগঠনের গুরুত্বে জোর

Link Copied!

এমন এ ফয়সাল (তালা) সাতক্ষীরা প্রতিনিধি 

বিএনপি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সফলতা অর্জনের জন্য তৃণমূল পর্যায়ে শক্তিশালীভাবে কাজ করতে হবে। নইলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে বিশেষ একটি দল নির্বাচনের ব্যাঘাত ঘটাতে ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেছেন দলীয় নেতা।

 

১৭ আগস্ট রবিবার বেলা ২টায় তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কবার্তা দেন।

 

খলিষখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ নুর আহম্মদ এর সভাপতিত্বে এবং যুবদল নেতা মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও তালার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, খলিষখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কুশকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপির নেতা মোসলেম উদ্দীন মোল্যা এবং যুবদল নেতা আওয়াল মোড়ল ও শিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।