Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে প্রকৌশলী শিক্ষার্থীদের বৈ/ষম্যবিরোধী বি/ক্ষোভ

রায়হান আহমদ,যবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

রায়হান আহমদ,যবিপ্রবি প্রতিনিধি

ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৭ আগস্ট) বিক্ষোভ মিছিলটি স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে যবিপ্রবির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই,২৪ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই মূহুর্তে দরকার কোটা প্রথার সংস্কার, কোটার নামে অবিচার, চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটাব্যবস্থা রয়েছে, তার বিরুদ্ধে সারা দেশের প্রকৌশলীরা এবং প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারই ধারাবাহিকতায় যবিপ্রবির শিক্ষার্থীরাও আজ রাস্তায় নেমেছে।

তারা বলেন, প্রকৌশল খাতে ২০১৩ সালে যে ১০ম গ্রেড চালু হয়, সেখানে ১০০% ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য কোটা রাখা হয়েছে। একইভাবে ৯ম গ্রেডেও প্রমোশনের মাধ্যমে ৩৩% কোটা ডিপ্লোমাধারীরা দখল করছে। এতে বিএসসি প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

শিক্ষার্থীরা আরো বলেন, এই বিষয়ে যখন হাইকোর্টে রিট করা হয়, তখন মহামান্য হাইকোর্ট বিষয়টি বুঝে আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু এরপর ডিপ্লোমা টেকনিশিয়ানরা দেশব্যাপী নৈরাজ্য শুরু করে। আমরা সেই নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, সরকার যেন হাইকোর্টের রায়কে গুরুত্ব দিয়ে ১০ম গ্রেড সংস্কার করে বিএসসি প্রকৌশলীদের পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেয় এবং দীর্ঘদিনের বৈষম্যের ন্যায্য সমাধান করে প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।