উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের ৮নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট শনিবার ফুলবাড়ী বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। আমরা বাংলাদেশকে আর ফ্যাসিস্ট রাষ্ট্র হতে দেব না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। দেশ ও জনগণের জীবনমান উন্নয়নের জন্যই বিএনপি রাজনীতি করে। আমরা জনগণের সমর্থন নিয়েই দেশের উন্নয়নে এগিয়ে যাব।”
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. নুর আলম।
এছাড়াও বক্তব্য দেন দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাকিম আহমেদ, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য শাহজাহান, ৮নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান প্রমুখ।

