Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে হজ ও ওমরাহ প্র’শিক্ষণ

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হজ ও ওমরাহ পালনের জন্য একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় ময়দানের সংলগ্ন ওয়েলকাম ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আলহাজ আব্দুস সালাম ও আলহাজ আইনুল হক হজ গ্রুপের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিজিএম ও ইনচার্জ মোঃ সাহাজ উদ্দীন (সাহাজ)।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ এম এ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান আলোচক কালুপীর মাদরাসার মুহতামিম আলহাজ মাওলানা মোঃ আবুল কাশেম সরকার দিনাজপুরী, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আহসান আলী সরকার (বকুল), ঘুঘুডাঙ্গাস্থ আলহাজ আব্দুস সালাম হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম এবং হজ গ্রুপের সদস্য আলহাজ আইনুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে হজ ও ওমরাহ পালনের জন্য করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং সকল প্রশিক্ষণার্থীর জন্য দোয়া করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।