Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ১৮ বছর পর বিএনপির উপজেলা সম্মেলন: নির্বাচন কাল 

মো: সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি

দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন আজ সোমবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

 

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৫৬৮ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ এবং প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনে একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদকসহ মোট চারজন নির্বাচিত হবেন।

 

দুইটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোরা-কারিম প্যানেল:

সভাপতি পদে শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা প্রতীক)

সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল কামাল কারিম (কলস প্রতীক)

সাংগঠনিক সম্পাদক পদে খান লিয়াকত আলী (মাছ প্রতীক)

নোমান আলী মেহেদী (গোলাপ ফুল প্রতীক)

কামরুজ্জামান-পলাশ প্যানেল:

সভাপতি পদে মো. কামরুজ্জামান (আনারস প্রতীক)

সাধারণ সম্পাদক পদে ইফতেখার আহমেদ পলাশ (ফুটবল প্রতীক)

সাংগঠনিক সম্পাদক পদে মুশফিকুজ্জামান রিপন (আম প্রতীক)

আলমগীর কবির (সাইকেল প্রতীক)

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানিয়েছেন, বিএনপির মতো বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়। তবে দিন শেষে বিজয়ী প্রার্থীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হবে সবার মূল লক্ষ্য।

 

স্থানীয় নেতাদের মতে, সম্মেলন ঘিরে দুই প্যানেলের মধ্যে উত্তেজনা থাকলেও কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই। বরং দীর্ঘ বিরতির পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।