Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ট্রা’কের চা/পায় নারী নি/হত

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াই

নড়াইলের লোহাগড়া উপজেলার টি চর-কালনা এলাকায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের টি চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী। লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফাতেমা বেগম টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো (ট-১৬-৬৭৯৫) নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।