Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ভা’ঙা রাস্তা সং’স্কারে দা/বিতে স্মারকলিপি

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার জগোদিশপুর থেকে জোতমাধব হয়ে নাওয়াডাঙ্গা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। অতিবৃষ্টি বা সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও বড় বড় গর্ত তৈরি হয়। ফলে মেসি, ট্রাক্টর, টলি, অটোসহ সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। এলাকায় রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি বালিকা হাফেজিয়া মাদ্রাসা এবং দুটি বালক হাফেজিয়া মাদ্রাসা। এছাড়া, এলাকাবাসীর আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের অংশ “গিলাগাছ” দর্শনেও প্রতিদিন অনেক মানুষ আসেন। রাস্তাটি খারাপ থাকায় স্থানীয়রা কার্যত বন্দী জীবনে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, জগোদিশপুর থেকে জোতমাধব পর্যন্ত প্রায় ৪.৭৭ কিলোমিটার সড়কটি পাকা করার প্রকল্পে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ শুরু হয়েছে জোতবানী এলাকা থেকে। এতে জগোদিশপুরসহ আশপাশের বহু মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

এই অবস্থায় মানবিক বিপর্যয় থেকে রক্ষায় এবং চলাচলের জন্য উপযুক্ত রাস্তা চেয়ে এলাকাবাসী সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন— আলমগীর কিবরিয়া, আহসান হাবীব, রায়হান কবির, সাহাবুল ইসলাম, রেজওয়ান কবির, আবু হায়াত, হাবিবুর রহমান (ইউপি সদস্য), হাসেম রেজা ও জাকির হোসেন মন্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, “এলাকাবাসীর স্মারকলিপি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। রাস্তা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।