Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

গাইবান্ধা প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

 

সোমবার সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারজান সরকার, মৎস্য চাষি ইশতিয়াক উদ্দিন আদিল ও আব্দুস সবুর আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোস্তফা কামাল।

 

অনুষ্ঠান শেষে জেলার ৫ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।