Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Link Copied!

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে ফেনীর সোনাগাজীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, সমাজসেবা অফিসার বনিয়াতুল আমিন বনি, যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাশ ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক মাসুদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মমিনুল হক ভূঞা, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজীব এবং উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোশারফ হোসেন।

পরে সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।