Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে সাবেক এমপি মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক তিনবারের সংসদ সদস্য মুহাম্মদ মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৮ আগস্ট) সোনাগাজীতে পালিত হয়েছে। এ উপলক্ষে সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নূরুল আনোয়ার শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, উপজেলা কৃষক দল নেতা নুর করিম, যুব ও ছাত্রদলের প্রাক্তন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা ও কর্মী।

 

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাও. নাছির উদ্দিন।

 

মুহাম্মদ মোশাররফ হোসেন ১৯৪০ সালের ২২ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী। ফেনী-৩ আসনের তিনবারের নির্বাচিত সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিজিএমইএ, বায়রা, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইসলামী ব্যাংকসহ অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

মুহাম্মদ মোশাররফ হোসেন ২০১৪ সালের ১৮ আগস্ট ইন্তেকাল করেন এবং বনানী কবরস্থানে পিতার কবরের পাশে সমাহিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।