Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল পাঁচটায় নতুন বাজারে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে হলে নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনোদের নবায়ন করা জরুরি। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।