Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিচারকের বিরুদ্ধে দায়িত্ব ফেলে ভ্রমণের অভিযোগ

যশোর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন যশোরের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস। সোমবার ডাকযোগে অভিযোগ পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

অভিযোগে বলা হয়েছে, গত ১৫ আগস্ট (শুক্রবার) যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ জন আসামিকে আদালতের হাজতখানায় আনা হয়। আদালত প্রাঙ্গণে শতাধিক মানুষ উপস্থিত থাকলেও দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে না থেকে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামি ও সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

একইসঙ্গে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

 

অ্যাডভোকেট দেবাশীষ দাস আরও জানান, কয়েক মাস আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে দুপুরে এক আসামি পালিয়ে যায়। সম্প্রতি জেলায় হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এ অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য হুমকি বলেও দাবি করেন তিনি। সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই সিনিয়র আইনজীবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।