Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় শিক্ষককে মারপিট, মানববন্ধনে গ্রেফতারের দাবি

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
আগস্ট ১৮, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা

সাতক্ষীরার একটি বিদ্যালয়ে সহকারী শিক্ষক শফিকুর রহমানকে মারপিট ও স্থানীয় বাজারে ঘোরানোর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

রোববার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা শিক্ষককে অফিসে ঢুকে মারধর করার পর বাজারে নিয়ে যায়। ঘটনার পেছনে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের মিথ্যা অভিযোগ ও রাজনৈতিক প্রভাব থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

মানববন্ধনে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালানো হচ্ছিল। এ ঘটনার জেরে তিনি সাতক্ষীরা সদর থানায় আটজনকে আসামি করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দায়ের করেছেন।

 

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।