Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪টি মহিষসহ মাদক উদ্ধার

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি 
আগস্ট ১৮, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে এবং বিভিন্ন প্রকার ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ তথ্য সোমবার (১৮ আগস্ট) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে চরচিলমারী বিওপি’র টহল দল চিলমারী সুগারঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪টি মহিষ আটক করে। আটক মহিষগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

 

একই দিনে ভোর ৫টার দিকে ঠোটারপাড়া বিওপি’র টহল দল শকুনতলা মাঠে অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজা এবং ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে। এ সকল মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার টাকা।

 

এর আগে রাত ৩টার দিকে চল্লিশপাড়া বিওপি’র টহল দল সীমান্তের চল্লিশপাড়া মাঠ থেকে ভারতীয় ৩৯ বোতল মদ উদ্ধার করে। এছাড়া রবিবার রাত ১১টার দিকে একই বিওপি’র টহল দল নিচপাড়া মাঠে অভিযান চালিয়ে ৬৩৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য ২ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা।

 

মোট উদ্ধার হওয়া মাদক এবং আটক মহিষের সিজার মূল্য প্রায় ৮ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা। আটক মহিষ কাস্টমে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে রাখা হয়েছে।

 

৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী ও মাদক পাচার রোধে কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।