এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

