Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন ও উন্নয়ন পরিকল্পনার উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের কো-অর্ডিনেটর (ক্যাপাসিটি বিল্ডিং) জোহরা খাতুন ও কো-অর্ডিনেটর (সাব-ডিস্ট্রিক্ট লিয়াজোঁ) খায়রুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। এ সময় আলোচনায় অংশ নেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শাহিনুর ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

 

এছাড়া ৯টি সরকারি দপ্তরের প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় খাতওয়ারী বিভাজন, পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন আন্তঃখাত, বিভিন্ন কমিটি গঠন, প্রতিষ্ঠানিক কমিটির ভূমিকা এবং উন্নয়ন পরিকল্পনার আওতার বাইরে থাকা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।