Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় প্রশাসনের অভিযানে খালে নেটপাটা অপসারণ

এম এ ফয়সল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় খাল ও জলাশয়ে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেটপাটা ও নিষিদ্ধ ‘চায়না ম্যাজিক’ জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) তালা উপজেলার গোপালপুর খাল ও সংযুক্ত নওয়াপাড়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ২০টি স্থান থেকে অবৈধভাবে স্থাপিত নেটপাটা ও চায়না ম্যাজিক জালের ফাঁদ অপসারণ করা হয়।

অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম। এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, “পানি নিষ্কাশনের খালগুলো উন্মুক্ত হলে জলাবদ্ধতা কিছুটা হলেও লাঘব হবে। এটি জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম জানান, “দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র এসব খালে অবৈধ নেটপাটা ও নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত করছে। এতে দেশীয় মাছের প্রজনন ও বিচরণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”

সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, “জলাশয়, খাল ও নদীতে অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, “খালের স্বাভাবিক প্রবাহ এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।