Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দু/র্ঘটনায় এক শিক্ষার্থী নি/হত

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় অপু বিশ্বাস (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে নড়াইল-মির্জাপুর সড়কের গোবরা বিলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস সদর উপজেলার গোবরা সাহাপাড়ার রাথুরাম বিশ্বাসের ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অপু বিশ্বাস নড়াইল থেকে ভাড়ার মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে নড়াইল-মির্জাপুর সড়কের গোবরা বিলের মাঝে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অপু বিশ্বাস গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সোহেলী জামান শিক্ষার্থী অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বিকালে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।