Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পলিথিন দূষণ রোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আশাশুনিতে এক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান। স্বাগত বক্তব্য দেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলা উপদেষ্টা কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, ইয়ুথ গ্রুপের কর্ণ বিশ্বাস কেডি, মাসুদুর রহমান ও দেলোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় রচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়:

  • রচনা প্রতিযোগিতা:
    • ১ম: দ্বীপা মন্ডল (৮ম শ্রেণি)
    • ২য়: সুমনা খাতুন (১০ম শ্রেণি)
    • ৩য়: মোবাশ্বেরা তাবাচ্ছুম (৯ম শ্রেণি)
  • উপস্থিত বক্তৃতা:
    • ১ম: রুবাইয়া সুলতানা (৯ম)
    • ২য়: মিম আক্তার (৯ম)
    • ৩য়: সাদিয়া ইসলাম (১০ম)
  • কুইজ প্রতিযোগিতা:
    • ১ম: মোবাশ্বেরা তাবাচ্ছুম (৯ম)
    • ২য়: রুকাইয়া আহমেদ (৯ম)
    • ৩য়: মারুফা সুলতানা এশা (৬ষ্ঠ শ্রেণি)
  • দেশাত্মবোধক গান:
    • বিজয়ী: বন্যা মন্ডল, হাজরা খাতুন ও তুলি

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান এবং পলিথিন ও প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।