Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে নারীদের আ’ত্মকর্মসংস্থানে রেজওয়ানার অবদান

Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেত্রী মোছাঃ রেজওয়ানা আক্তার নিজের পরিবারের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বাড়িতেই একটি ছোট রাজহাঁসের খামার গড়ে তুলেছেন, যেখানে বর্তমানে ৪০টিরও বেশি রাজহাঁস রয়েছে। পাশাপাশি দেশি পাতিহাঁসও পালন করছেন প্রায় ৫০টির মতো। শুধু তাই নয়, আভি ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ দিয়ে ২টি গাভী ক্রয় করেছিলেন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩টিতে। পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনার পতিত জমিতেও নানা ধরনের সবজি চাষ করছেন তিনি।

রেজওয়ানা আক্তার শুধু নিজের পরিবারের জন্যই নন, গ্রামের নারীদের আর্থিক স্বাবলম্বিতা গড়ে তুলতেও কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ২০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছেন এবং বর্তমানে নিজ বাড়িতেই ১০-১২ জন নারীকে সেলাই ও বুটিক প্রশিক্ষণ দিচ্ছেন। ভবিষ্যতে এলাকার সাঁওতাল নারীদের জন্যও সেলাই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। জেলা কমান্ড্যান্ট তার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বাহিনীর পক্ষ থেকে যেকোনো সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

নিজ পরিবারের স্বচ্ছলতা আনয়নের ক্ষেত্রেও তিনি দৃষ্টান্ত রেখেছেন। আভি ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বামীর জন্য একটি ইজি বাইক কিনে দিয়েছেন, যা পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনয়নে বিশেষ ভূমিকা রাখছে।

মানুষের জন্য কাজ করতে পারায় গর্ববোধ করেন রেজওয়ানা আক্তার। তিনি বলেন—
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ইউনিয়ন দলনেত্রী হিসেবে কাজ করতে পারা আমার জন্য গর্বের বিষয়। আমার এই অবস্থানে আসতে বাহিনীর অবদান অপরিসীম। এজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আজ তিনি শুধু স্থানীয় নারীদের কাছেই নয়, বরং পুরো ইউনিয়নের মানুষের কাছে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।