আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বুধবার সকাল ৯টায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন মোঃ শহিদুল ইসলাম, সভাপতি জামায়াতে ইসলামী সমাজকল্যাণ বিভাগ, শ্যামনগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ বাবু, অধ্যাপক আব্দুল হামিদ, মাওলানা একরামুল কবির, এবং বিড়লক্ষ্মী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ আরো অনেকে।
বক্তারা জানান, সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির বছরব্যাপী কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে ২৩ গ্রামের প্রায় ৫০০ জন মানুষ চিকিৎসা সেবা নেন। এর মধ্যে ২৮০ জন নারী, ১৯৫ জন পুরুষ ও ২৫ জন শিশু ছিলেন। চিকিৎসাসেবা প্রদান করেন ৫–৭ জনের একটি মেডিকেল টিম।
উল্লেখ্য, শ্যামনগর স্মার্ট হাসপাতাল এবং জামায়াতে ইসলামী সমাজকল্যাণ বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য, শীতবস্ত্র এবং চিকিৎসাসেবা দেওয়াসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছে।
স্বপ্নযাত্রার এ উদ্যোগ স্থানীয় স্বেচ্ছাসেবক নির্ভর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে ভূমিকা রাখবে।

