Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

এস আই মল্লিক, ঝিনাইদহ
আগস্ট ২০, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং সার বিক্রিতে অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট অভিযানে কোলা বাজারের মর্ডান ফার্মেসিকে অনুমোদনহীন ভারতীয় ওষুধ সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠান এক উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য উপজেলায় বিক্রি করছিল—এমন অভিযোগে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম বলেন, “নিয়মিতভাবে ফার্মেসি ও সার-বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হচ্ছে। অনুমোদনবিহীন, ভেজাল, স্যাম্পল ওষুধ ও অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংক্রান্ত বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।