Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং জলাবদ্ধতার কারণে তাদের ভোগান্তির কথা শোনেন। এসময় তিনি আশ্বস্ত করে বলেন, “আল্লাহর ইচ্ছায় নির্বাচিত হতে পারলে এ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম। এছাড়া স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সকালে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তেতুলিয়া ইউনিয়নে জামায়াত আয়োজিত এক মহিলাকর্মী সমাবেশের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।