Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ৫

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বিএনপির দুটি গ্রুপ পৃথকভাবে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন রক্তাক্তসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা চরএলাহী বাজার-চাপরাশিরহাট সড়ক অবরোধ করে রাখে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে চরএলাহী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—স্থানীয় যুবদল নেতা মো. রুবেল (২৮), স্বেচ্ছাসেবক দল নেতা মো. বারেক (৩০), যুবদল কর্মী মো. সুমন (৩৪), নারী কর্মী খাইরি বেগম (৩৮) এবং চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম ইমন (২৭)। আহতদের মধ্যে আশরাফুল ইসলাম ইমনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ড এবং তার পরিবারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিএনপির একটি পক্ষ।
একই সময় একই স্থানে অপর পক্ষ চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজের নেতৃত্বে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে এবং বাজারে অবস্থান নেয়। তবে এর মধ্যেই সাহাব উদ্দিন অনুসারীরা চরএলাহী বাজার থেকে নিজ এলাকায় ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। এতে সংঘর্ষ বাঁধে এবং কয়েকজন আহত হন।

এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা চরএলাহী বাজার-চাপরাশিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

বিএনপি নেতা ইসমাইল হোসেন তোতা বলেন, “আওয়ামী সরকারের ছত্রছায়ায় গত বছরের ২৭ আগস্ট আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এর বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে প্রতিপক্ষ হামলা চালায়।”

ঘটনার সময় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।