Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোটাধিকার নিশ্চিত করতে হবে: নার্গিস বেগম

যশোর প্রতিনিধি 
আগস্ট ২০, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের মালিক জনগণ, তারাই নির্ধারণ করবে কাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং ভোটের পরিবেশকে অবশ্যই নিষ্কন্টক ও নির্ভয় করতে হবে, যাতে মানুষ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

 

বুধবার (২০ আগস্ট) যশোর শহরের নাজিরশংকরপুর ঈদগাহ মাঠে নগর মহিলা দলের ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক নার্গিস বেগম বলেন, “জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘ ১৬ বছর রাজপথে সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করেও বিএনপির কোনো নেতাকর্মী দেশ ছেড়ে পালায়নি। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।”

 

তিনি আরও বলেন, বিএনপি একটি স্থিতিশীল সমাজ ও রাষ্ট্র গঠন করতে চায়। দেশকে সকলের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তুলতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়তে হবে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক মুর্তজা খাতুন। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা এবং নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা মহিলা দল নেত্রী অ্যাডভোকেট মৌলুদা পারভীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।