Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ভাই-ভাই স্টোরে দুর্ধর্ষ চুরি

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি 
আগস্ট ২১, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজী পৌর শহরে অবস্থিত ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ‘ভাই-ভাই স্টোর’-এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে সংঘটিত এই ঘটনায় দোকানের দুটি গেইটের পাঁচটি তালা ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করে।

দোকানের স্বত্বাধিকারী সজিবুল ইসলাম পলাশ জানান, চোরেরা দোকান থেকে নতুন ও পুরাতন মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় তার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। দোকানে স্থাপিত সিসি ক্যামেরায় চোরদের প্রবেশের দৃশ্য ধারণ হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় তদন্ত চলছে এবং দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।