Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সরকারি কলেজে পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি 
আগস্ট ২১, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২২) ছাত্রী ছিলেন। রোল নম্বর: ২২১৬১২১।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরু হওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিপি। তার মুখ দিয়ে গাঢ় লালাভ পদার্থ বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে শিক্ষক ও সহপাঠীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, শরিফা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় মাস আগে শরিফার বিয়ে হয়েছিল। মৃত্যুর পর পরিবার লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়।

লিপি সাতক্ষীরা শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। লিপি ছিলেন আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আগামী রবিবার (২৪ আগস্ট) বাদ যোহর কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।”

শরিফার মৃত্যুতে কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক ও সহপাঠীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।