আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মৎস্য সম্পদ সম্পর্কিত মোট ৩০টি প্রশ্ন করা হয়। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা, প্রভাষক জহুরুল ইসলাম, এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।

