Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে তিন মাদকসেবীর জেল-জরিমানা

এস আই মল্লিক, ঝিনাইদহ 
আগস্ট ২১, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ 

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কালীগঞ্জ ভুমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম এ দণ্ডাদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার কাশিমা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুস ছালাম (১ মাস), শ্রীরামপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে মো. চান্না মোল্লা (৩ মাস) এবং বাজেডিহি গ্রামের সাইদুল হকের ছেলে মো. খোকন (৬ মাস)। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কালীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।