Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী শেরে বাংলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আগস্ট ২১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

চিতলমারীর ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান দ্বারা সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজী। এছাড়া  সম্মানিত অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন। কলেজ পরিচালনা পরিষদের সদস্য এস.এম. মনিরুজ্জামান, ফয়জুল হক কাজী, আক্কল আলী এবং শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, আমানত আলী ফকির, সুমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা কলেজের একাদশ শ্রেণির ৩০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। কলেজ প্রশাসন আশা প্রকাশ করেছেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি উদ্দীপনা বৃদ্ধি করবে এবং তারা ভবিষ্যতে আরও উজ্জ্বল ফলাফল অর্জন করবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।