Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ঔষধ আইন ও এন্টিবায়োটিক অপব্যবহার নিয়ে মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এবং এন্টিবায়োটিকের অপব্যবহার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিসিডিএস ভবন হলরুমে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিসিডিএস সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক মো. বাশারাফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিসিডিএস সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সদস্য মো. রুস্তম আলী, শেখ রফিকুর রহমান মিন্টু, মো. মনিরুল ইসলাম, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দীনসহ জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মকর্তারা বলেন, নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও সরকারি ঔষধসহ সব ধরনের অবৈধ ঔষধের ক্রয়-বিক্রয় বন্ধ করতে হবে। একই সঙ্গে ঔষধের মূল্য নিয়ে জনসাধারণ যেন হয়রানি বা বিভ্রান্তিতে না পড়ে সেদিকেও সবাইকে সচেতন থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।