Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ফেরি-ট্রলার সং’ঘর্ষ, এক কিশোর নি/খোঁজ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা নদীতে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে ফেরির মুখোমুখি সংঘর্ষে আকাশ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মাঝামাঝি নদীপথে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আকাশ রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা এবং দিলীপ সরকারের ছেলে।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, রাতে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনেরবাজারের দিকে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে একটি ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রলার থেকে দু’জন যাত্রী নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও আরেকজন আকাশ নদীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে অভিযান পরিচালনায় অংশ নেয় খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত আকাশের কোনো খোঁজ মেলেনি।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, নদীতে স্রোতের তীব্রতা এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত নিখোঁজ কিশোরের খোঁজ না মিলছে, ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আকাশের খবরে শোকাহত পরিবার ও এলাকাবাসী নদীর তীরে ভিড় করেন। তাদের কান্না ও উৎকণ্ঠায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নদীপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।