Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সমস্যা ও সমাধান অনুমোদন কর্মশালা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

আশাশুনিতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের পরামর্শে স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা (এলএপিএ) প্রণয়নসংক্রান্ত সমস্যা ও প্রস্তাবিত সমাধান অনুমোদন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর অর্থায়নে এবং উত্তরণের বাস্তবায়নে “লোকাল অ্যাডাপশান প্লান অ্যান্ড অ্যাকশন (এলএপিএ) ডেভেলপমেন্ট ইন দ্যা পটুয়াখালী অ্যান্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট” প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্প প্রধান হাসান আব্দুল্লাহ রাফাতের সভাপতিত্বে, প্রজেক্ট ম্যানেজার আল আমিন মোল্যা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে খাতভিত্তিক সমস্যা ও প্রস্তাবিত সমাধান উপস্থাপন করেন।

 

কর্মশালায় পানি সম্পদ, দুর্যোগ, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, কৃষি, মৎস্য, জলজ কৃষি ও প্রাণিসম্পদ, পরিবেশ, জলাভূমি ও জীববৈচিত্র্য খাতের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারি সার্জন ডা. আ. সালাম, ইয়াহিয়া ইকবাল, হাফিজুল ইসলাম প্রমুখ।

 

আলোচনার পর উপজেলা প্রশাসনের সহায়তায় উত্থাপিত সমস্যা ও সমাধান অনুমোদন করা হয়। কর্মশালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, আনসার ভিডিপি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্তরের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।