Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ২৪ লক্ষ টাকার মাদক ও নিষিদ্ধ জাল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও আশপাশের এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, নিষিদ্ধ কারেন্ট জাল ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ৪৭ বিজিবি’র অধীনস্থ উদয়নগর বিওপির টহল দল পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে ভারতীয় ৫০০ কেজি কারেন্ট জাল উদ্ধার করে। এ টহলের নেতৃত্ব দেন হাবিলদার মো. ইলিয়াস হোসেন।

 

অপরদিকে বুধবার ভোর ৪টায় চিলমারী বিওপির টহল দল নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন মিনার নেতৃত্বে মরারপাড়া মাঠ এলাকা থেকে ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করে।

 

এছাড়া মঙ্গলবার রাত সোয়া ১০টায় পশ্চিম ধর্মদাহ বিওপির হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় ২৯ বোতল মদ উদ্ধার করা হয়। একইদিন রাত ৯টা ৪০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল সুবেদার মো. শাহবুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় ১৮ বোতল মদ ও ৭২০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার করে।

 

বিজিবি’র এসব অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও নিষিদ্ধ জালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত জাল, মাদক ও চোরাচালানি পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করা হয়েছে।

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারি আটক ও মাদক উদ্ধারে কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।