শারমিন সুলতানা,পশাল (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় কার্যালয়টি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর কবির। এ সময় আরো বক্তব্য দেন সহ-সভাপতি এসকে দেবনাথ, সাবেক সভাপতি আশাদউল্লাহ মনা, বোরহান মেহেদী, যুগ্ম সম্পাদক আলামিন, অর্থ সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক তারেক পাঠানসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রায় ৫০ জন সদস্য ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

