Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, বিজয়ীদের পুরস্কার বিতরণ

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিন টিটো।

সেমিনারে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের অনন্য প্রতীক। তাঁর লেখনীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের যে শক্তিশালী উচ্চারণ রয়েছে, তা আজও সমাজকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্য ও আদর্শ তুলে ধরতে এ ধরনের সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।