সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। বুধবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে মান্দা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম.এ. মতিন।
বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

