Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা হন হান্নান। পথে কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি হন তিনি। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাকড়া যানেও বালু তোলা হচ্ছিল। সামনে ট্রাক আসতে দেখে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে মোটরসাইকেলটি কাকড়া যানটিতে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে যান হান্নান। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও কাকড়া যানের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।