Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে শোভাযাত্রা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা বিএনপি ও একাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন ও মোহাম্মাদ মুছার নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 

এর আগে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন। র‌্যালি ও শোভাযাত্রার সময় শহরে যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন। বিকাল চারটার পর বাদ্যযন্ত্র ও রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে আনন্দময় শোভাযাত্রা বের হয়।

 

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জনপ্রিয় পৌরমেয়র অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন। তিনি বলেন, “পলাতক ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা মাথা চাড়া দিয়ে উঠছে এবং আগামী সংসদ নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির সকল নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে এবং দেশনেত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সর্বদা রাজপথ ও ময়দানে প্রস্তুত থাকতে হবে।”

 

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, জেলা সদস্য মোহাম্মাদ মুছা, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুজিবুর রহমান, গাজী আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, পৌর সাধারণ সম্পাদক আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভুট্রো, উপজেলা যুবনেতা রিয়াদ হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, আইযুব আলী, সদস্য সচিব সাইদুর রহমান, পৌর আহ্বায়ক আব্বাস উদ্দিন ও ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।