Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৭ শত ফলদ গাছের চারা রোপণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪ হাজার ৭ শত ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের পাশে এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় এসব চারা রোপণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, “আমাদের দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ৪ হাজার ৭ শত ফলদ গাছের চারা রোপণ করেছি। এ উপলক্ষে এ মাসে আরও কিছু জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।