Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে নারী শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় অভিযোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে সহকারী শিক্ষক দ্বারা এক নারী সহকর্মী শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক হলেন রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক। আর ভুক্তভোগী বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতালি চক্রবর্তী।

 

ঘটনাটি ঘটে ২ সেপ্টেম্বর সকালে। জমি সংক্রান্ত বিরোধের জেরে সহকর্মী বিলকিস আক্তার সোমার সঙ্গে মিতালির বাকবিতণ্ডা হলে, পরে সোমার স্বামী ও শিক্ষক এনামুল হক ঘটনাস্থলে এসে অফিস কক্ষেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় মিতালির স্বামী শশাংক গোস্বামী চয়ন এগিয়ে এলে তাকেও মারধরের শিকার হতে হয়।

 

৩ সেপ্টেম্বর দুপুরে মিতালি চক্রবর্তী কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেছেন।

 

অভিযুক্ত শিক্ষক এনামুল হক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিষয়টি আগেই মীমাংসা হয়েছে, নতুন অভিযোগগুলো ভিত্তিহীন।

 

এদিকে ঘটনার তদন্তে কুলিয়ারচর উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিতালির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।