Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া বিলে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।

অভিযানে মাছ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী জাল জব্দ করে ডাঙ্গায় তুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় মোল্লাহাট থানা পুলিশের একটি টিম এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকরা সহযোগিতা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, “অবৈধ ও বিধ্বংসী এসব জাল ব্যবহারের কারণে প্রাকৃতিক মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। তাই ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।