কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় কচুয়া উপজেলা পরিষদের পুকুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর আলম মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার ড. মো: আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, মেরিন ফিশারিজ অফিসার দিপংকর কুমার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৩৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

