Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে খাজরা ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজে লে-আউট প্রদান

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের নতুন ভূমি অফিস ভবন নির্মাণের জন্য লে-আউট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ টায় গদাইপুর মৌজার প্রাক্তন ভূমি অফিসের জমিতে এই কার্যক্রম সম্পন্ন হয়।

 

জানা গেছে, প্রাথমিকভাবে ভবন নির্মাণের জন্য কপোতাক্ষ নদ তীরে ১১৪ নং দুর্গাপুর মৌজার জমি প্রস্তাব করা হলেও জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উভয় জমি সরেজমিন পরিদর্শন করেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “সমগ্র দেশের শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্ব)” প্রকল্পের আওতায় খাজরা ভূমি অফিসের জন্য গদাইপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ১০৭৬ দাগে ০.৬১ একর জমিতে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

 

উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব ৪ সেপ্টেম্বর লে-আউট প্রদান করেন। এ সময় এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার অমল বোস, ঠিকাদার আলহাজ্ব আবদুর রব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম রাচ্চচু, সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফেরদৌস ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হায়াতসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।