Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে জেলা প্রশাসকের একাধিক প্রকল্প উদ্বোধন

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শ্যামনগরে উপজেলায় একাধিক উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ শ্যামনগর উপজেলায় উন্নয়ন কর্মকান্ডে যা উদ্বোধন করলেন।

উপজেলার প্রধান গেট , উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শ্যামল ছায়া, আকাশলীনা, কচিকাচার মেলা, শিশু পার্ক, কনফারেন্স রুম,পুষ্প মালঞ্চ,আকাশলীনা ঘাটলা নোঙর,আকাশলীনা গেস্ট হাউজ,বনবিবি।

এ ছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ শেষে শ্যামনগর উপজেলা ক্যাম্পাসে লোকনাট্য ছাতিমতলায় সহস্রাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে,সুশিক্ষিত শিক্ষার্থী সমুন্নত পৃথিবী” এ শ্লোগানে মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী গোলাম মোস্তফা, সাংবাদিক সহ সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।