Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইজিবাইক ছি/নতাই,একজন আ’টক

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

মাগুরা থেকে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় ঝিনাইদহ থেকে মোহাম্মদ সিদ্দিক (৩০) নামের ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে আরাপপুর হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-খুলনা হাইওয়ে থেকে তাকে আটক করা হয়। আটক সিদ্দিক ঢাকার কেরানীগঞ্জের আলী হোসেন ব্যাপারীর ছেলে।

ভুক্তভোগী চালক টুটুল হোসেন জানান, সকালে মাগুরা সদর হাসপাতাল এলাকা থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কলেজপাড়া যাবার কথা বলেন এক ব্যক্তি। গন্তব্যে পৌঁছালে চক্রটি সুকৌশলে তার ইজিবাইক ছিনতাই করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকে জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় ভুক্তভোগী ও ট্র্যাকার কোম্পানির সহায়তায় হাইওয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ইজিবাইক উদ্ধারসহ হাতেনাতে ছিনতাইকারীকে আটক করা হয়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “আমরা ইজিবাইকটি উদ্ধার করেছি এবং অভিযুক্তকে আটক করেছি। সে অপরাধের কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।