Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মাদকবিরোধী অভিযানে সিআইডি সদস্যদের ওপর হামলা, কনস্টেবল গুরুতর আহত

যশোর প্রতিনিধি 
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোরে রাজারহাট মোড়ে মাদকবিরোধী অভিযানে নিয়োজিত পুলিশের সিআইডি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংঘটিত এই ঘটনার ফলে কনস্টেবল শহিদুল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সিআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম অভিযান চালান। অভিযানে স্থানীয় মাসুদ রানার ছেলে তুষারকে আটক করার চেষ্টা করলে তার লোকজন ‘ভুয়া পুলিশ’ বলে সিআইডি সদস্যদের ওপর হামলা চালায়। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে।

 

অভিযুক্ত তুষার দাবি করেছেন, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি বলেন, “হঠাৎ দুজন আমাকে কেয়া হোটেলের ভেতরে নিয়ে যায়, ফোন ও ৫ হাজার টাকা নিয়ে ফেলে। পরে ইয়াবা দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করলে আমি প্রতিবাদ করি, তখন মারামারি শুরু হয়।”

 

অভিযোগ অস্বীকার করে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম বলেন, “আমাদের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে, কাউকে অহেতুক ফাঁসানোর প্রশ্নই ওঠে না। তুষারের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।”

 

ঘটনার পর সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে কোতোয়ালি থানা পুলিশ কাজ করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।